চৌগাছায় পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদন:

·

, , , , ,

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাদ আসর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেন। হাম ও জ্বরের উপসর্গ নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাস্টার রহিদুল ইসলাম খান, উপজেলা এনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলিমুদ্দিন খান , বিএনপি নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
জনপ্রতিনিধি হিসেবে ওবায়দুল ইসলাম সবুজের মৃত্যুতে পাশাপোল ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ