আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধের অবসান হতে পারে। অ্যালাবামায় এক র্যালিতে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের ।
এদিন র্যালিতে ট্রাম্প জিজ্ঞেস করেন যে তেহরানে কার সঙ্গে আমরা আলোচনা করবো, সেখানে চুক্তি করার জন্য কেউ নেই। তিনি কৌতুকের সুরে বলেন, নক নক, বাড়িতে কেউ নেই।
এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। সেই সঙ্গে ইরানের অর্থনীতি প্রায় ৩১০ শতাংশ মুদ্রাস্ফীতিতে ভুগছে। মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও বলেন, যুদ্ধ একবার শেষ হলে অবিলম্বে তেলের দামে পতন হবে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প এখন বারবার বলছেন যে, মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এর আগে গত ১ অক্টোবর বলেন, ইরান ভালো কিছু করছে না এবং এই যুদ্ধ আর বেশিদিন স্থায়ী হবে না।
Read this report in English · ইংরেজি সংস্করণ
