গাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্র নিহত

গাছপালা ও টিনের চালের বাড়িঘরে ঘেরা গ্রামের শান্ত পুকুর, পানিতে গাছের প্রতিবিম্ব — প্রতীকী ছবি

প্রতিবেদন:

·

, , , ,

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে পুকুরে ডুবে রামিম হোসেন নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
নিহত রামিম গাংনী উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুর প্রবাসি রুহুল আমিনের ছেলে ও গাংনী তালিমুল কোরআন একাডেমির তৃতীয় শ্রেনীর ছাত্র।
আজ সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে চারটার দিকে ওই মাদ্রাসার সামনে অবস্থিত হাজি মহসিন আলীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রামিম হোসেনসহ তার কয়েকজন বন্ধু পুকুরের পাশ দিয়ে হাটার সময় পা ফঁসকে পড়ে পানির নিচে তলিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

একই পুকুরে ডুবে এর আগেও দুই শিশু নিহত হয়েছে বলে জানান স্থানীয়রা

Read this report in English · ইংরেজি সংস্করণ