হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৫

প্রতিবেদন:

·

,

দেশে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৫০ জনের মধ্যে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে। এ ছাড়া একই সময়ে আরও ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জন।

Read this report in English · ইংরেজি সংস্করণ