শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তার বেশে ছাত্রলীগ নেতা সাজলে পিঠের চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
মঙ্গলবার(১০ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন আপনারা আগে ছাত্রলীগের ছিলেন।
এর আগে গতকাল সোমবার রাত আটটার দিকে জবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের এ ঘটনা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের এক ছাত্রকে আটক করেছে শাখা ছাত্রদল।
এসময় মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আটককৃত ছাত্রকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখা হয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন ছাত্রদলের নেতারা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
