দখলকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা গ্রেপ্তার, সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের বাড়িঘর, স্থাপনা ধ্বংসের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরের কাছে একটি এলাকায় ইসরাইলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়েছে।
ঘটনাস্থলে থাকা আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, এ সময় তাদের সুরক্ষা দিচ্ছিল ইসরাইলি সেনারা। অন্যদিকে, নাবলুস গভর্নরেটের বেইতা শহরের আজ-জাহরা এলাকায় ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
