এমপিওভুক্ত হচ্ছেন আরো ৩৭৬ শিক্ষক

প্রতিবেদন:

·

,

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩৭৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ২৭২ জন এবং কলেজের ১০৪ জন শিক্ষক রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানান, স্কুলের ২৭২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৫, কুমিল্লার ৮, ঢাকার ৪০, খুলনার ১৪, ময়মনসিংহের ৩৩, রাজশাহীর ৭৫, রংপুরের ৭৭ এবং সিলেটের ৩ জন।

কলেজের ১০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫, চট্টগ্রামের ৩, কুমিল্লার ২, ঢাকার ৪০, খুলনার ১৪, ময়মনসিংহের ২, রাজশাহীর ৩৪, রংপুরের ১৩ এবং সিলেটের ২ জন রয়েছেন।এছাড়াও বিএড স্কেল দেয়া হচ্ছে এক হাজার ৫৯৪ জনকে এবং উচ্চতর স্কেল দেয়া হচ্ছে পাঁচ হাজার ৪৭৪ জনকে।

Read this report in English · ইংরেজি সংস্করণ