মতলবে একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি নাহিদ গ্রেফতার

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার আসামি মো: নাহিদকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মতলব উত্তরের দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মো: হান্নান গাজীর ছেলে।

পুলিশ জানায়, নাহিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নাদিরা নূর জানান, পুলিশ সুপার মো: মিজানুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ,আর