ফতুল্লায় মাদরাসায় অগ্নিকান্ডের স্থান পরিদর্শন তদন্ত কমিটির

প্রতিবেদন:

·

, , , , ,

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদরাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন।

এ সময় তারা মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন ও প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথেও কথা বলা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদরাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।’

এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো: শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদরের ইউএনও-র প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি ও কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।