ঢাবিতে দেশীয় অ/স্ত্র/সহ ছাত্রলীগ কর্মী আ/টক

প্রতিবেদন:

·

,

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) টিএসসি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জানলে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন দৈনিক শিক্ষাডটকমকে আটকের তথ্য এবং পুলিশের কাছে সোপর্দ করা তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসায় আটককৃতের নাম মো. কালাম বলে জানা গেছে। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানায় বলে জানা গেছে।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঢাবির টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

Read this report in English · ইংরেজি সংস্করণ