জন এফ. ড্যানিলোভিচ

প্রতিবেদন:

·

, ,
হাসিনার পাসপোর্ট আবেদন বাংলাদেশ সরকারকে দায়ী করার কৌশল!

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

সোমবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন মূলত বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে তিনি দেশে ফেরার কথিত ইচ্ছা পূরণে সরকার বাধা দিচ্ছে– এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন।

ড্যানিলোভিচ আরও বলেন, এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে।

এক্ষেত্রে তৃতীয় কোনো দেশকে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করানোর উদ্যোগও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জন এফ. ড্যানিলোভিচ মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক। তিনি ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। সেসময় তিনি তৎকালীন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ. মোজেনার অধীনে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) চুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত ও আলোচিত কূটনীতিক ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ