সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বেলা ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব।
প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ ও আনসার-ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন,স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ধুনার খাল সমবায় সমিতির সভাপতি জহরুল ইসলাম,
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি মিলন হোসেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয় সম্পাদক তুইন ডাক্তার, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শিমুল হোসেন ও মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী খালিদুর রহমান, চৌগাছা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শ্যামল দত্ত, খড়িঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ভরত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক উত্তম হালদার এবং বোড়গোন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সফল সমবায়ী সমিতির টেস্ট দেওয়া হয় । সমবায়ের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে সমবায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
