যশোরের চৌগাছায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক শিক্ষাকদের বিষয় ভিত্তিক কর্মশালা করা হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর দিনব্যাপী চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মশালা করা হয়।
শহরের মৃধাপাড়া মহিলা ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে উপজেলার ৭০ টি স্কুল ও মাদ্রাসার প্রধান এবং ইংরেজি, গণিত, বাংলা বিষয় শিক্ষকদের নিয়ে এ কর্মশালা করা হয়। এতে সভাপত্বি করেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ।
উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মর্তুজা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানসহ ২১০ জন বিষয় ভিত্তিক শিক্ষক।
See less
