চৌগাছায় জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম

প্রতিবেদন:

·

, , , , ,

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল ইসলাম।

২৭ নভেম্বর ২০২৬ ইং তারিখ সকালে উপজেলা জামায়াত অফিসে তাঁর শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ বাঘারপাড়া আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর রুকুন সম্মেলনে রুকুনদের গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাওলানা নুরুল ইসলাম আমির নির্বাচিত হন।

উক্ত আমির নির্বাচনের প্রক্রিয়ায় ২৭ নভেম্বর ২০২৬ ইং তারিখে নির্বাচিত উপজেলা আমিরের শপথ পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলালাম মোরশেদ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, মাওলানা মিজানুর রহমান, সাবেক পৌর আমির মাওলানা আব্দুল খালেক ও ডা. জিল্লুর রহমান প্রমুখ।

রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ জামাতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা নুরুল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের বাসিন্দা। তিনি পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

Read this report in English · ইংরেজি সংস্করণ