খাদের কিনারে যুক্তরাষ্ট্র: গালিবাফ

প্রতিবেদন:

·

, ,

মিডিয়ার চাপ সৃষ্টি করে বা সামরিক ভয় দেখিয়ে ইরানকে কোনোভাবেই নতজানু করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভুল ধারণার বশবর্তী হয়ে এসব কৌশল অবলম্বন করছে।

গালিবাফ আরও বলেন, আজকের ইরান অতীতের সেই দুর্বল বা পাহলভি আমলের ইরান নয়। বর্তমান ইরান এক অটুট আত্মবিশ্বাস, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইস্পাতকঠিন প্রতিজ্ঞার দুর্ভেদ্য দুর্গ, যেখানে দেশের সম্মান রক্ষায় কোনো বিদেশি শক্তির রক্তচক্ষু সহ্য করা হবে না।

মার্কিন প্রশাসন নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণেই আজ এক গভীর অনিশ্চয়তা ও জটিলতার মধ্যে ফেঁসে গেছে বলে মন্তব্য করেন তিনি। গালিবাফ স্পষ্ট ভাষায় বলেন, এই বিপদজনক পরিস্থিতি বা জাঁতাকল থেকে কীভাবে বের হতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও এখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই।

Read this report in English · ইংরেজি সংস্করণ