দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৭০২ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।
Read this report in English · ইংরেজি সংস্করণ
