রাজধানীর মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ও র্যাব। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে আসা চার আরোহী হঠাৎ করেই নূর ইসলামের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে যায়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
