মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: আড়ালে থেকে রণকৌশল সাজাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা !

US intelligence: Iran's supreme leader directs war strategy from hiding

প্রতিবেদন:

·

, ,

মার্কিন গোয়েন্দা সংস্থার পর্যালোচনা অনুযায়ী, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি যুদ্ধ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিভক্ত ইরানি প্রশাসনে কার হাতে কতটা ক্ষমতা রয়েছে, তা এখনো অস্পষ্ট। তবে একাধিক গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কীভাবে পরিচালিত হবে, তা হয়তো নেপথ্যে থেকে ঠিক করে দিচ্ছেন খামেনিই।

যুদ্ধের শুরুতে এক হামলায় তার বাবা এবং দেশের বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন। মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হন। যার ফলে তার সুস্থতা এবং ইরানি নেতৃত্বের কাঠামোতে তার ভূমিকা নিয়ে জল্পনা শুরু হয়।

সূত্রমতে, ট্রাম্প প্রশাসন সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, ইরান যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে হামলায় ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে এবং মার্কিন অবরোধ সত্ত্বেও আরো কয়েক মাস টিকে থাকার সক্ষমতা তাদের রয়েছে।

যে হামলায় তিনি আহত হয়েছিলেন, তার কয়েকদিন পরই খামেনিকে তার বাবার স্থলাভিষিক্ত করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এখন পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থা তার অবস্থান নিশ্চিত করতে পারেনি বলে সূত্রগুলো জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, এই অনিশ্চয়তার একটি কারণ হলো খামেনি যোগাযোগের জন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেন না। বরং এর পরিবর্তে তিনি কেবল তাদের সঙ্গেই যোগাযোগ করেন যারা তার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন অথবা বার্তাবাহকের মাধ্যমে বার্তা পাঠান।

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি শুক্রবার বলেছেন, খামেনি তার আঘাত থেকে সেরে উঠছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন।

হোসেইনি ইরানের এক জনসমাবেশে বলেন, ‘শত্রুরা নানা ধরনের গুজব ও মিথ্যা দাবি ছড়াচ্ছে। তারা তাকে দেখতে ও খুঁজে বের করতে চায়, কিন্তু জনগণকে ধৈর্য ধরতে হবে এবং তাড়াহুড়ো করা উচিত নয়। সঠিক সময়ে তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন।’


আরও পড়ুন · নির্ভরযোগ্য সূত্র:

Read this report in English · ইংরেজি সংস্করণ