ধর্ষণ প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

প্রতিবেদন:

·

,

মাদরাসায় ধর্ষণ ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন।

শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে সম্মেলনে দেশের ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, উসকানিমূলক বক্তব্য পরিহার করে সুন্দর ও মার্জিত ভাষায় শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে আহ্বান জানাতে হবে।

এ সময় খুতবায় সমাজের বিভিন্ন অসংগতি, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধের বিষয়গুলো তুলে ধরার নির্দেশ দেন তিনি।

Read this report in English · ইংরেজি সংস্করণ