তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা

প্রতিবেদন:

·

,

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

এই সময় সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।

তবে গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যার পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। যদিও এই সময় বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।