ইরানের ৩ গ্যাস পাইপলাইন পুনরায় চালু

Flames and smoke rise over storage tanks and flares at Iran's South Pars gas complex

প্রতিবেদন:

·

, ,

যুদ্ধ শুরুর দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি গ্যাস পাইপলাইন পুনরায় উৎপাদনে ফিরেছে। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত সাউথ পার্সের এসব পাইপলাইন শনিবার সকালে উৎপাদনে ফেরে। ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চতুর্থ শোধনাগারের অধীন গ্যাস লাইন ১ ও ৪ এবং ষষ্ঠ শোধনাগারের গ্যাস লাইন ৩ পুনরায় চালু করা হয়েছে। এর ফলে দেশটির দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা দুই কোটি ঘনমিটার বাড়বে।

এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শীতকালে বিদ্যুৎ, গ্যাস ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হলে জনগণের সমর্থন, উৎপাদনকারীদের কঠোর পরিশ্রম এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।’

যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি ইরানের বিদ্যমান জ্বালানি সংকটকে আরো তীব্র করেছে। শীত মৌসুম সামনে রেখে দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ