মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিলেন এরদোগান

প্রতিবেদন:

·

, ,

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার (২৭ নভেম্বর) সরকারি গেজেটে ঘোষণা প্রকাশের মাধ্যমে চুক্তিটি অনুমোদনের সব আনুষ্ঠানিকতা সারল তুরস্ক।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসী যুদ্ধ নিয়ে উদ্বেগের জেরে গত আগস্টে মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ শুক্রবার ও কাল শনিবার ইসলামাবাদে বৈঠকে বসছে এই তিন দেশ।

এর আগে গত ৫ নভেম্বর তুর্কি পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে, যা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর পথ খুলে দেয় আঙ্কারার জন্য। চুক্তির শর্ত অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর হামলা মানে তা সব দেশের ওপর হামলা। সৌদি আরবে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে শিগগিরই পার্লামেন্টে প্রস্তাব তোলার কথাও জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ও একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তানের এই জোট মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ