পরাজিত যুক্তরাষ্ট্র আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

> বিশ্ব > মধ্যপ্রাচ্য যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান আমার দেশ অনলাইন আমার দেশ অনলাইন প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৬: ২১ তেহরান সম্মেলনে জোসেফ স্ট্যালিন (বামে), ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল। ছবি: সংগৃহীত।

প্রতিবেদন:

·

, ,

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, যুদ্ধে পরাজিত একটি দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন আর বিজয়ীর মতো অন্যদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে না। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়ের যুক্তরাষ্ট্র নেই। বরং দেশটি এখন বিজয়ী নয়, যুদ্ধের ময়দানে পরাজিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্ব বদলে গেছে। পুরোনো দিনের ছবি দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

১৯৪৩ সালে অনুষ্ঠিত তেহরান সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল নির্ধারণে প্রথমবারের মতো এক বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা।

অন্যদিকে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন ইয়াল্টা সম্মেলনে মিলিত হন। ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।