উইন্ডজরে মুসলিম হেরিটেজ মাস উপলক্ষে ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

মুসলিম হেরিটেজ মাস উপলক্ষে উইন্ডজরে MCC NextGen-এর উদ্যোগে ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে; এতে বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোর ও অভিভাবকেরা অংশ নেন।

Islamic calligraphy artworks displayed at a Windsor Muslim Heritage Month event

প্রতিবেদন:

·

,

মুসলিম হেরিটেজ মাস উপলক্ষে এমসিসি (MCC) নেক্সটজেন উইন্ডজর চ্যাপ্টারের উদ্যোগে স্থানীয় ম্যাক স্কুল অডিটোরিয়ামে ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত সপ্তাহে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক শিশু-কিশোর ও অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন প্রজন্মের বাংলাদেশি শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত ইসলামিক ক্যালিগ্রাফি ও পোস্টার উপস্থাপনা। তাদের সৃজনশীলতা এবং অভিভাবকদের আন্তরিক উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

চ্যাপ্টার সভাপতি ডা. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং সেক্রেটারি গোলাম সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এতে কমিউনিটি ব্যক্তিত্ব সালাউদ্দিন সুমন শিশু-কিশোরদের জন্য দিকনির্দেশনামূলক ও ইন্টার‌্যাকটিভ আলোচনা করেন, যা উপস্থিতদের মধ্যে সাড়া ফেলে।

শেষ পর্বে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নৈশভোজ এবং চ্যাপ্টার সভাপতি ডা. সাইফুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ