মাগরিব না পড়লে এশার নামাজ পড়া যাবে কি?

প্রতিবেদন:

·

এক ব্যক্তি মাগরিবের নামাজ ওয়াক্তের ভেতর পড়তে পারেননি। এশার সময় এক মসজিদে জামাতের সাথে এশার নামাজ পড়ে নিয়েছেন। এশা পড়ার সময় মাগরিবের নামাজের কাজার কথা স্মরণ ছিল তার। কিন্তু যেহেতু এশার জামাত দাঁড়িয়ে গেছে, তাই মাগরিবের কথা স্মরণ থাকা সত্ত্বেও তিনি এশার জামাতে শরিক হন। অতীতে তার কোনো নামাজ কাজা নেই। ওই ব্যক্তির করণীয় কী? তিনি কি এখন মাগরিবের কাজা আদায় করে নেবেন?

এমন পরিস্থিতির ক্ষেত্রে মাগরিবের কাজা নামাজের কথা স্মরণ থাকা সত্ত্বেও ওই ব্যক্তির এশার জামাতে শরিক হওয়া এবং তা পড়া সহীহ হয়নি। তাই তার করণীয় হল, মাগরিবের কাজা নামাজ আদায় করে সেই এশার নামাজ পুনরায় পড়ে নেওয়া।

ইমামের পেছনে মাগরিবের শুধু ১ রাকাত পেলে করণীয়

কারণ, যার পেছনের কোনো নামাজ কাজা নেই তার যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়, তবে তার জন্য পরবর্তী ওয়াক্তের নামাজ পড়ার আগে ওই কাজা নামাজ আদায় করা জরুরি। কাজা আদায় করতে গিয়ে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তাকে আগে কাজাই আদায় করতে হবে। কিন্তু সময় স্বল্পতার কারণে কাজা আদায় করতে গিয়ে যদি পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হয় তখন ওয়াক্তের নামাজ আগে পড়ে নিতে হবে।

হাদিস শরিফে আছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ওয়াক্তের নামাজ (ওয়াক্তের ভেতর) পড়তে ভুলে গেছে, অতপর ইমামের পেছনে (পরবর্তী ওয়াক্তের) নামাজ পড়ার সময় তার ওই নামাজের কথা স্মরণ হয় তাহলে সে ইমামের সাথে নামাজটি পড়ে নিবে। এরপর যে নামাজটি পড়তে ভুলে গিয়েছিল (অর্থাৎ কাজা নামাজ) তা আদায় করবে। এরপর ইমামের সাথে যে নামাজটি পড়েছে (অর্থাৎ বর্তমান ওয়াক্তের ফরজ নামাজ) তা আবার পড়ে নিবে। (তহাবী, হাদিস: ২৬৮৪)

এ হাদিসটি বর্ণনা করার পর ইমাম তহাবী (রহ.) বলেন, ইমামের সাথে যে নামাজটি পড়েছে সেটি তার জন্য নফল হিসেবে গণ্য হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ