ফিলিস্তিনি অবরুদ্ধ গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩৮ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭৪ জনে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজার ৮৬৭ জন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
