স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিবে

প্রতিবেদন:

·

স্থানীয় নির্বাচনে সঠিক প্রার্থী বাছাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় তিন ঘণ্টা। এতে সভাপতিত্ব করেন বিএনপির সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে চিফ হুইপ জানান, সরকারের কার্যক্রম নিয়ে জনগণের কাছে সরকার জবাবদিহি করবে। সভায় সংসদ সদস্যদের নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং স্থানীয় নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন। স্থানীয় নির্বাচনে দল থেকে বিএনপি একক প্রার্থী দিবে বলেও জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, আগামী মাসে সংসদ অধিবেশন আবার বসবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ