তথ্য প্রযুক্তি ডেস্ক:
দেশের বাজারে ইনফিনিক্স তাদের নতুন মাস্টার ফোন ‘Hot 70 Pro 5G’ নিয়ে এসেছে। ফোনটিতে শক্তিশালী ফাইভ-জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন আর টেকসই গঠনের সঙ্গে রয়েছে এআই-ভিত্তিক বেশ কিছু ফিচার। ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে আসা এই ফোনটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন ও ব্যাটারির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।
এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভ-জি চিপসেট, যা এই বাজেটের মধ্যে বেশ শক্তিশালী। দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স ফাস্ট ও স্মুথ রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি। সঙ্গে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট নিশ্চিত করবে গেমিং বা ভিজ্যুয়াল ব্যবহারের দারুণ এক অভিজ্ঞতা। ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পর্যাপ্ত আলো নিয়ে নিখুঁত ছবি তোলার পাশাপাশি এতে AI RAW ও লাইভ ফটো ফিচার রয়েছে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেবে সারা দিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপ সুবিধা। ৮ জিবি র্যাম, ৮ জিবি ভার্চুয়াল র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। বাংলাদেশে ফোনটির অফিশিয়াল দাম রাখা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

মন্তব্য করুন