ইরানে পানি পরিশোধন পাম্পে হামলা, সংকটে হাজারও মানুষ

প্রতিবেদন:

·

মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুনজি গ্রামে পানি পরিশোধন পাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। চরম সংকটে পড়েছে এসব গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা।

হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পুর মার্কিন হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। হামলায় বুনজি পরিশোধন কেন্দ্রের সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, এর ফলে পানির তীব্র সংকটে পড়েছে ২০ গ্রামের হাজার হাজার মানুষ ।

Read this report in English · ইংরেজি সংস্করণ