শরনার্থী শিবিরে আগুন দিল ইসরাইল, আকাশের নিচে শতশত ফিলিস্তিনি

প্রতিবেদন:

·

, ,

গাজা সিটির শুজাইয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ফের বাস্তুচ্যুত হয়েছে গৃহহীন ৮০০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে ক্যাম্পটিতে আগুন ধরিয়ে দেয় ইসরাইল।

মধ্যরাতের পরও আগুন জ্বলতে থাকে এবং তাঁবুগুলো পুড়ে ছাই হয়ে যায়। এসব তাঁবুতে মূলত নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা আশ্রয় নিয়েছিল।

মন্ত্রণালয় বাস্তুচ্যুতদের জন্য নতুন তাঁবু সরবরাহের লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা আহ্বান করেছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ