ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু; মোট মৃত্যু ৩৫২

প্রতিবেদন:

·

,

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছর মোট ৩৫২ জনের মৃত্যু হলো।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৮৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩৬৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, খুলনা বিভাগে ২৫৩, ময়মনসিংহ বিভাগে ৯২, রাজশাহী বিভাগে ২৩৩, রংপুর বিভাগে ৯৩ এবং সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।