জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

প্রতিবেদন:

·

,

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানান, সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে সক্ষমতার ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে সেখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।