কোচ থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল

প্রতিবেদন:

·

, ,

বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২ রাউন্ড থেকে বিদায়ের পর কোচ পেপে থিয়াওকে ছাঁটাই করেছে সেনেগাল। সেনেগালিস ফুটবল ফেডারেশন (এফএসএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘এফএসএফ’র কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় কোচ পেপে থিয়াওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে পুরো কোচিং স্টাফকেও বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।’

জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ৪৫ বছর বয়সী থিয়াও ২০২৪ সালে সেনেগালের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু বিশ্বকাপে তার অধীনে সেনেগাল হতাশাজনক পারফরমেন্স করেছে। গ্রুপ পর্বে তেরাঙ্গা লায়ন্সরা ফ্রান্স ও নরওয়ের বিরুদ্ধে পরাজিত হয়। এরপর ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠে।

কিন্তু শেষ ৩২ লড়াইয়ে বেলজিয়ামের কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। অথচ ম্যাচটিতে তারা ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল।

থিওয়ার অধীনে সেনেগাল জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপ জয় করেছিল। তবে মরক্কোর বিপক্ষে বিতর্কিত ও বিশৃঙ্খল ফাইনাল ম্যাচে মাঠ ছেড়ে চলে যাওয়ার শাস্তিস্বরূপ পরে তাদের সেই শিরোপা কেড়ে নেয়া হয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ