এবার একাই হামলা চালাবে ইসরাইল

প্রতিবেদন:

·

, ,

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজন হলে এককভাবেই ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াই এককভাবে।’

তিনি আরো বলেন, তেহরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরাইলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে লক্ষ্য, তা এখনো শেষ হয়ে যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও ইরানের মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘটনা ঘটছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্জ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরাইলে হামলা চালালে দেশটিকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।