টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সম্প্রতি চাকরীজীবীদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন করেছেন।
এ বিশেষ প্যাকেজের আওতাভুক্ত থাকবেন শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মিডিয়াকর্মী ছাড়াও আরো অনেকে। উক্ত প্যাকেজের সুবিধাভোগীরা কথা বলতে পারবেন মাত্র ৪৫ পয়সায়, ১০ সেকেন্ড পালস্ সুবিধা নিয়ে।
এছাড়া গ্রাহকরা ৩০ দিন মেয়াদে বোনাস ডাটা ভলিউমসহ মাত্র ২০১ টাকায় ১৫ জিবি, ৩৬২ টাকায় ৩৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৬৫ জিবি পাবেন।
প্যাকেজে আরো থাকছে আকর্ষণীয় বান্ডল অফারে। ৩০ দিন মেয়াদে থাকছে মাত্র ২৪৯ টাকায় ৩০০ মিনিট সঙ্গে ২০০ এসএমএস ও ৫ জিবি ডাটা, ৩৯৯ টাকায় ৫০০ মিনিট সঙ্গে ২৫০ এসএমএস ও ১০ জিবি ডাটা, ৫৯৯ টাকায় ৮০০ মিনিট সঙ্গে ৩০০ এসএমএস ও ৩০ জিবি ডাটা এবং ৬৯৯ টাকায় ১০০০ মিনিট সঙ্গে ১০০ এসএমএস ও ৫০ জিবি ডাটা।
প্যাকেজটি গ্রহণ করতে হলে গ্রাহককে অবশ্যই আইডি কার্ড বা পরিচয়পত্র দেখাতে হবে। টেলিটকের করপোরেট অনুবিভাগ এবং গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে প্যাকেজটি।
Read this report in English · ইংরেজি সংস্করণ
