শেকৃবি

  • মাঠ পুনরুদ্ধারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

    মাঠ পুনরুদ্ধারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

    রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে এশিয়া আন্তর্জাতিক মেলা আয়োজনের জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

    বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা মেলার গেট ও স্টল ভাঙচুর করেন।

    এ সময় এক শিক্ষার্থী বলেন, মেলা সরিয়ে নেয়ার জন্য গতকাল (মঙ্গলবার) আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এজন্য সময়ও বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

    https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-9518689112563830&output=html&h=250&slotname=3120000199&adk=2264674136&adf=3209489870&pi=t.ma~as.3120000199&abgtt=6&w=300&lmt=1793206770&format=300×250&url=https%3A%2F%2Fwww.mzamin.com%2Farticle%2F54168&aiof=14&asro=0&aimartd=4&aieuf=1&aicrs=1&dt=1793206769541&bpp=1&bdt=340&idt=401&shv=r20261023&mjsv=m202610230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D413c482519040d99%3AT%3D1780653621%3ART%3D1793206517%3AS%3DALNI_MaLJGahh4ySNVcJvPHzpXn2-O6ONA&gpic=UID%3D000013ba94c506d4%3AT%3D1780653621%3ART%3D1793206517%3AS%3DALNI_MbDxcWIBHke4fyyQAmpCJNGFEpASw&eo_id_str=ID%3D3dd5361830b7eef5%3AT%3D1780653621%3ART%3D1793206517%3AS%3DAA-Afja65-ni8rXeMlKtp3mtVd-s&prev_fmts=0x0%2C970x90%2C781x280&nras=1&correlator=5443120514693&frm=20&pv=1&u_tz=360&u_his=7&u_h=954&u_w=1696&u_ah=901&u_aw=1696&u_cd=24&u_sd=1.132&adx=606&ady=1689&biw=1696&bih=807&scr_x=0&scr_y=0&eid=95400481%2C95404667%2C95405492%2C95405779%2C95406274%2C95390277&oid=2&pvsid=5729544798180353&tmod=2049258818&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.mzamin.com%2F&fc=1920&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1696%2C0%2C1723%2C923%2C1696%2C807&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&bz=1.02&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&dtd=582

    এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, আমরা এখনই গেট সরিয়ে নেয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।

  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি

    কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি

    শিক্ষা ডেস্ক:

    দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

    কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে এ তথ্য জানা যায়।

    সূত্র জানায়, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।

    ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হবে।

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

    উল্লেখ্য,কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তেরবিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন।