শিশুর

  • শিশুর জানাজায় যে দোয়া পড়তে হবে

    শিশুর জানাজায় যে দোয়া পড়তে হবে

    শিশু অবস্থায় কেউ ইন্তেকাল করলে তার কোনো পাপ থাকে না। তাই তার জানাজায় ক্ষমা চাওয়ার চেয়ে বরং তাকে আখেরাতের পথের আগাম সঞ্চয় হিসেবে কবুল করার প্রার্থনা করা হয়। জানাজার নামাজের তৃতীয় তাকবিরের পর নিষ্পাপ শিশুর জন্য এই দোয়াটি পড়তে হয়—

    اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفَّعًا

    উচ্চারণ: ‘আল্লাহুম্মা-ঝআলহু লানা ফারতাও ওয়া-ঝআলহু লানা আজরাও ওয়া জুখরাও ওয়া-ঝআলহু লানা শাফিয়াও ওয়া মুশাফ্ফাআন।অর্থ: ‘হে আল্লাহ! তাকে আমাদের জন্য অগ্রবর্তী ব্যবস্থাপক (যিনি কাফেলা বা দলের আগে গিয়ে পৌঁছান এবং পেছনের লোকদের জন্য বরকতের পথ তৈরি করেন) বানিয়ে দিন। তাকে আমাদের জন্য পরকালের পরম সঞ্চয় ও সওয়াবের উপায় করুন এবং তাকে আমাদের পক্ষে এমন এক সুপারিশকারী বানিয়ে দিন, যার সুপারিশ আপনার দরবারে কবুল করা হয়।

    যদি কোনো নিষ্পাপ শিশু বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই অকালে না-ফেরার দেশে চলে যায়, তবে তা কোনো অভিশাপ নয়। ইসলাম আমাদের বুক ভরা সান্ত্বনা দিয়ে শেখায়—এই নিষ্পাপ কচি প্রাণগুলো পরকালের কঠিন বিচারে পিতা-মাতার জন্য জান্নাতের সুসংবাদ ও সুপারিশের মাধ্যম হিসাবে অপেক্ষা করবে।