বৃষ্টি

  • ৬২ দিন পর বৃষ্টি যুক্তরাজ্যের শুকনো গ্রাম

    ৬২ দিন পর বৃষ্টি যুক্তরাজ্যের শুকনো গ্রাম

    দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে। গ্রামের ঘাসগুলো সবুজ রং হারিয়ে তামাটে হয়ে যায়, আর রোদে পোড়া ধুলোবালি উড়ছিল বাতাসে। অবশেষে বৃষ্টি যেন গ্রামবাসীদের কাছে এক অলৌকিক আশীর্বাদ হয়ে এসেছে।

    শুক্রবার (২১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি যখন উইসলি গ্রামে মাটির শুষ্কতা ছুঁয়ে যাচ্ছিল, তখন অনেককেই দেখা গেছে ঘরের জানালা খুলে, আবার অনেকে ছাতা ছাড়াই উঠানে নেমে এসে বৃষ্টির জল গায়ে মেখে নিচ্ছেন।

    চলতি গ্রীষ্মে তীব্র তাপদাহ ও খরায় পুড়ছে গোটা ইউরোপ। আবহাওয়ার চরম এই শুষ্কতা পুরো যুক্তরাজ্যকে ভোগালেও উইসলি গ্রামটি যেন সবচেয়ে বেশি পুড়েছে।

    জুন মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত ওই অঞ্চলটিতে ০.২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের তালিকায় এটি স্থান করে নেয় বছরের সবচেয়ে দীর্ঘ শুষ্ক অঞ্চলের একটি হিসেবে। টানা খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় স্থানীয় পানি কর্তৃপক্ষ পাইপ দিয়ে বাগানে পানি দেওয়া কিংবা গাড়ি ধোয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়েছিল। শুকিয়ে শক্ত হয়ে যাওয়া মাটি, শুকিয়ে যাওয়া জলাশয় এবং আশপাশে দাবানলের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গ্রামের অলিতে-গলিতে।

    অবশেষে আবহাওয়ার সেই বৈরিতা কাটিয়ে বাধভাঙা বৃষ্টিতে পুরো গ্রামজুড়ে প্রাণ ফিরে এল। স্থানীয়রা বলছেন, পানির অভাব তাদের জীবনকে যেভাবে থমকে দিয়েছিল, তাতে এই বৃষ্টি শুধুই আবহাওয়া পরিবর্তন নয়, বরং স্বস্তির নিশ্বাস ফেলার এক মোক্ষম সুযোগ এনে দিয়েছে।

    তবে আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন—দীর্ঘদিনের শুষ্ক পোড়ামাটি জল শোষণ করতে কিছুটা সময় নেবে, তাই এই স্বস্তির সঙ্গে সাময়িক সময়ের জন্য পানি জমে থাকার ঝুঁকিও রয়েছে। তবুও দুই মাসের দীর্ঘ তৃষ্ণা মেটার এই আনন্দ যেন উইসলির প্রতিটি ঘরেই এখন হাসির রেখা ফুটিয়ে তুলেছে।

  • দেশজুড়ে ৫ দিন বৃষ্টির আভাস

    দেশজুড়ে ৫ দিন বৃষ্টির আভাস

    আবহাওয়া ডেস্ক:

    দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন রাজধানীসহ সব বিভাগেই টানা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

    রোববার (১৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সোমবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    ঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।