বিশ্বাকাপ ফুটবল

  • সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ

    সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ

    ক্রীড়া ডেস্ক:

    সেনেগালের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১ টায় মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্স। শক্তিতে অনেক এগিয়ে থাকলেও আজ কঠিন পরীক্ষাই দিতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

    চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে এই দুই দলের একাদশ—

    ফ্রান্সের সম্ভাব্য একাদশ
    মাইক মেনিয়ান, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসে।

    সেনেগালের সম্ভাব্য একাদশ
    এদুয়ার্ড মেন্ডি, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, হাবিব দিয়ারা, লামিনে কামারা, পাপে গুইয়ে, ইসমাইলা সার, সাদিও মানে ও নিকোলাস জ্যাকসন।

  • নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

    নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

    কীড়া ডেস্ক:

    বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড। এই ম্যাচটি ইরান ফুটবল দলের জন্য সাধারণ একটি ম্যাচের চেয়ে বেশি। শুরুতে পিছিয়ে পড়লেও পরে সমতায় ফেরে দলটি।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছিল তারা। ইরান যখন এই ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছে, তখনো মাঠের বাইরে চলছে নানা ধারনের রাজনৈতিক স্লোগান।

    বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট।পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৪ মিনিটেই গোল পেতে পারত ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পরই কাঙ্খিত গোলটি পেয়ে যায় ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

    পরে ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার লিড নেয় নিউজিল্যান্ড। এই গোলটিও করেছেন এলিজা জাস্ট।

    ম্যাচের ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান। এই গোলে সহায়তা করা রামিনই করেছিলেন ইরানের প্রথম গোল। এর মধ্য দেয়ে সমতায় ফেরে ইরান। এভাবে ড্র করে ম্যাচের সমাপ্তি হয়।