দিঘী

  • দীঘির ইচ্ছা

    দীঘির ইচ্ছা

    শিশুশিল্পী হিসেবে শোবিজে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করেছেন দীর্ঘদিন। এরপর কিছুটা বিরতি দিয়ে ফিরেছেন নায়িকা হয়ে। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক শান্ত খান। সবশেষে তাকে দেখা গেছে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়।

    সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে দীঘি তার মনের ইচ্ছার কথা জানালেন। উপস্থাপিকা শান্তা জাহানের প্রশ্ন- কখনো সুযোগ পেলে কার বায়োপিকে অভিনয় করতে চান তিনি।

    উত্তরে দীঘি বলেন, ‘আমি পরীমণি আপুর বায়োপিকে অভিনয় করতে চাই। আপুর একটি সাক্ষাৎকারে তাকে বলতে শুনেছিলাম, তিনি তার বায়োপিকে নিজেই অভিনয় করতে চান। আমি মনে করি পরীর বায়োপিক হবে, সবচেয়ে ফাইনেস্ট এন্টারটেইনিং ও আলোচিত বায়োপিক। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। এজন্য যদি কারও বায়োপিকে অভিনয় করি তাহলে পরী আপুর জীবনের গল্পেই অভিনয় করতে চাই।’

    সিনেমা ইন্ডাস্ট্রিতে দীঘির পথচলা শিশুশিল্পী হিসেবে। ছোট বেলাতেই তিনি পেয়ে যান আকাশচুম্বী জনপ্রিয়তা। সিনেমায় অভিনয় করে তিনি পেয়েছেন তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।