জন্ম-মৃত্যু নিবন্ধন

  • জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক

    জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক

    জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। নিবন্ধনসংক্রান্ত সফটওয়্যার বিডিআরআইএসের রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা সেবা পেতে ভোগান্তিতে পড়বেন বলে শঙ্কা প্রকাশ করেছেন। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়।

    বুধবার দৈনিক এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সন্তানের স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধন করতে হবে। তবে ছয় দিন কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়লাম।

    অন্য এক শিক্ষার্থী জানান, এ কার্যক্রম বন্ধের কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন তিনি। তাঁর জন্মনিবন্ধন সনদে সংশোধনের প্রয়োজন ছিল।

    এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

    সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে অনলাইন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত অনলাইন কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের সময়সূচি বিবেচনায় রেখে প্রয়োজনীয় কাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।