কেজিপ্রতি ধান

  • কেজিপ্রতি ধান ৩৫ ও চাল ৪৯ টাকায় কিনবে সরকার

    কেজিপ্রতি ধান ৩৫ ও চাল ৪৯ টাকায় কিনবে সরকার

    কেজিপ্রতি ধান

    চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের মূল্য এবং লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেছে সরকার।

    নতুন দর অনুযায়ী, প্রতি কেজি ৩৫ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে মোট ৩ লাখ টন ধান কেনা হবে।

    একই সঙ্গে কেজিপ্রতি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এসব তথ্য জানান।

    তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে দেশব্যাপী ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল কেনার প্রক্রিয়া শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে একই সময় পর্যন্ত।