এসএসসি ফল

  • এসএসসির ফল প্রকাশ হচ্ছে না ২০ জুলাই

    এসএসসির ফল প্রকাশ হচ্ছে না ২০ জুলাই

    শিক্ষা ডেস্ক:

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন লাখ-লাখ শিক্ষার্থী। শিগগির ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের প্রস্তুতি নিতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে। সে অনুযায়ী ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে।

    শনিবার (১৮ জুলাই) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।

    আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের প্রস্তুতি আগামী এক সপ্তাহের মধ্যে শেষ করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই এ ফল প্রকাশ করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। আগামী এক সপ্তাহের মধ্যেই যাবতীয় আয়োজন শেষ করবো বোর্ডের পক্ষ থেকে।

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।