এইচএসসির ফল

  • এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ‘আমার দেশ’-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।এর আগে ২৯ অক্টোবর এই ফল প্রকাশের কথা ছিল এবং এ বিষয়ে ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় বিষয়টি তাকে অবহিত করা সম্ভব না হওয়ায় তখন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

    এদিকে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি থাকলেও তা ফল প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

    প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

  • এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

    এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

    এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত হবে।

    শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে আন্ত শিক্ষাবোর্ড।

    এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।

    এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন বোর্ড চেয়ারম্যান

    এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন বোর্ড চেয়ারম্যান

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

    এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে সোমবার আন্তঃশিক্ষা বাংলাদেশ বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

    তিনি বলেন, মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়। এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরি আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডে কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।

  • এইচএসএসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝি

    এইচএসএসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝি

    শিক্ষা ডেস্ক:

    এইচএসএসি ও সমমান পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝি হতে পারে বলে জানা গেছে। ফল তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে।

    মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝি দেয়ার চিন্তা করছি। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এটার কাজ চলছে। আলাদা করে মেনশন করার মত পজিশন এখনো আসেনি।

    প্রসঙ্গত, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ২ জুলাই থেকে শুরু হয়ে চলে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে শেষ হয়েছে।

    এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরির মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ