ট্যাগ আর্জেন্টিা

  • আর্জেন্টিনার জার্সিতে যেসব কীর্তি রেখে গেলেন মেসি

    আর্জেন্টিনার জার্সিতে যেসব কীর্তি রেখে গেলেন মেসি

    ক্রীড়াডেস্ক:

    যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্‌ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্‌যাপন আর দেখা যাবে না।আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মেসি। ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে পূরণ করেছেন তাঁর আজন্মলালিত স্বপ্ন। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। স্প্যানিশ গানে তৈরি সেই ভিডিওতে তুলে ধরেছেন তাঁর ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। চলুন, এবার জেনে নিই, তিনি কী কী কীর্তি ও রেকর্ড গড়ে আর্জেন্টিনা দলকে বিদায় বলেছেন।

    আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির রেকর্ড ও কীর্তি

    আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল: ১২৫

    আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা: ২০৭

    আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিক: ১১

    এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল: ২০২২ সালে ১৮টি

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল: ৩১টি

    ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল: সরাসরি ফ্রি-কিকে ১২ গোল

    বিশ্বকাপে মেসির রেকর্ড

    অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ: ১৯

    আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০০৬ সালে ১৮ বছর বয়সে

    আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০২৬ সালে ৩৮ বছর বয়সে

    জাতীয় দলে বড় শিরোপা

    ফিফা বিশ্বকাপ: ২০২২

    কোপা আমেরিকা: ২০২১, ২০২৪

    কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (ফিনালিসিমা): ২০২২

    অলিম্পিক স্বর্ণপদক: ২০০৮

    আবেগঘন এক বার্তায় মেসি আজ সামাজিক মাধ্যমে দিয়েছেন অবসরের ঘোষণা। তবে এই সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছিলেন ২১ জুলাই। ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর মেসির দুচোখ বেয়ে যেভাবে পানি পড়ছিল, আজ তাঁর পোস্টেও যেন সেটারই ছাপ দেখা গেছে।

    এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

  • আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

    আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

    ক্রীড়া ডেস্ক:

    যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সি এক ব্যক্তি এখনও পলাতক। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরের প্রায় ৫ মাইল এলাকায় মোট পাঁচটি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি গুলিবর্ষণ হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল।

    আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে চালককে আহত অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।

    ঘটনার পর তাদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জবানবন্দি নেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেন। পুলিশ জানিয়েছে, উবার চালকের আঘাত গুরুতর ছিল না এবং তার জীবন ঝুঁকির বাইরে।

    পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় গাড়িগুলো পূর্বদিকে যাচ্ছিল। বাকি ঘটনাগুলো শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে ঘটে।

    এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

    সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে তিনি মারা যান।

    পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, সব ভুক্তভোগীই বলেছেন যে তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের গাড়ির দিকে গুলি ছোড়া হয়েছিল।

    তদন্তকারীদের ধারণা, প্রাণহানিহীন গুলিবর্ষণের ঘটনাগুলো অল্প সময়ের ব্যবধানে এবং একই সন্দেহভাজনের মাধ্যমে ঘটানো হয়েছে।

    পরে পুলিশ সন্দেহভাজনকে শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে শনাক্ত করে এবং সেখানে অভিযান চালায়। তবে বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে প্রবেশ করলে তাকে পাওয়া যায়নি।

    এদিকে, কানসাস সিটি, কানসাস পুলিশও ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনায় ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।