সুপ্রিম কোর্ট

  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

    রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    মঙ্গলবার (১৭নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন।

    রাষ্ট্রপতির প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

    সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

  • একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

    একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

    পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৩ আইন কর্মকর্তা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

    পদত্যাগ করা ওই ৩ আইন কর্মকর্তা হলেন- অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

    এর আগে সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

    তারও আগে গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগ করেছেন।