সাম্মামে

  • বালুচরে সাম্মামে বাজিমাত

    ভোলার চরফ্যাশনে তেঁতুলিয়া নদীর বালুচরে সাম্মাম (হানিডিউ) চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নুরু মোল্লা।

    মাত্র ৪০ শতাংশ জমিতে প্রথমবার চাষ করেই ফলন পেয়েছেন প্রায় তিন হাজার ৪৪৮ কেজি। বিনিয়োগ ৫০ হাজার টাকা, বিক্রি প্রায় দুই লাখ টাকা। অর্থাৎ, লাভ প্রায় দেড় লাখ টাকা। ঢাকার পাইকাররা খেত থেকেই ৫৮ টাকা কেজি দরে ফল কিনে নিয়েছেন।

    নুরু মোল্লার বাড়ি মুজিবনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। তিনি বলেন, ‘কৃষি অফিসের পরামর্শে মাচা পদ্ধতি ও মালচিং প্রযুক্তি ব্যবহার করে ভালো ফলন পেয়েছি। চরাঞ্চলের জমিতে বিদেশী ফল চাষের অনেক সম্ভাবনা আছে।’

    কৃষি গবেষক আবদুল গফুর খান বলেন, ‘নুরু মোল্লার এ সাফল্য তেঁতুলিয়ার বালুচরে কৃষির নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।’

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, ‘আগ্রহী কৃষকদের পরামর্শ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে। উৎপাদন ও বাজার ব্যবস্থা ভালো হলে এসব ফল রফতানির সুযোগও তৈরি হবে।’