কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা: প্রধান বিচারপতি

প্রতিবেদন:

·

, ,

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা। বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার।’

গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপক্ষের এক আইনজীবী আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার শুনানির সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সি একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

Read this report in English · ইংরেজি সংস্করণ