আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ৪১টি পৌরসভায় মেয়র, ৫৮টি উপজেলা চেয়ারম্যান ও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রমুখ।
এর আগে গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচনে প্রথম দফায় এনসিপির ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
