ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলকে ‘বড় ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। খবর আলজাজিরার।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে সমঝোতা, সংকট তৈরি এবং চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সর্বশক্তি দিয়ে এসব কৌশল বাস্তবায়নের চেষ্টা করলেও কোনো ক্ষেত্রেই সফল হয়নি।

ইব্রাহিম আজিজি বলেন, ‘ট্রাম্প আলোচনার প্রস্তাব দেওয়ার পর ইরানের জবাব প্রমাণ করেছে, ইসলামি প্রজাতন্ত্র একটি বীরত্বপূর্ণ, আত্মত্যাগী ও প্রতিরোধে অটল জাতি।’